সর্বশেষ

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

প্রতিদিনই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৮ জনই বরিশাল বিভাগের। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৬ জন, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২ জন, উত্তর সিটিতে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহী ২৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ই জুন পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জুন ২০২৫
Trulli

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি