সর্বশেষ

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে জুন মাসে ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে বিশেষ অভিযানে ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২ হাজার ১২০ পিস চকলেট আটক করে বিজিবি। যার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা। তিনি জানান, সোমবার ভোরের পণ্যসহ ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে এই মাসে।

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ বিজিবির (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়সহ ২ পুলিশ সদস্য, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ ১৬ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন বলেও তিনি জানান।

শত্রুতার জেরে মদ খাইয়ে হত্যা, দুই ভাই গ্রেপ্তার

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুন ২০২৫
Trulli

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ