সর্বশেষ

রূপগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নস্হিত ডহরগাঁও এলাকায় ৯বছর বয়সী  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

৮জুন সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে। পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে দুইকক্ষের ফ্লাটে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর ভাড়ায় বসবাস করেন। সেখানে তিনি এক কক্ষে বসবাস করেন অপর কক্ষে শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়ান। সোমবার শিশুটি অন্য মেয়েদের সঙ্গে আরবি প্রাইভেট পড়ার জন্য মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরের প্রাইভেট পড়ানোর শ্রেণিকক্ষে যায়। একসময়ে ওজু শিখানোর নাম করে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে বাথরুমে নিয়ে যায়।

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

বাথরুমে নিয়ে শিশুটির পরনের জামা ও সালোয়ার খুলে ভয়ভীতি দেখিয়ে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে জাপটে ধরে। শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণের চেষ্টা চালান।

একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! প্রারণার অভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুন ২০২৬
Trulli

রূপগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার