সর্বশেষ

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজ্জাক পার্ক থেকে হামলাকারীদের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সাব্বির হোসেন সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে।

পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

মামলার বাদী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, গত সোমবার (৩০ জুন) প্রেসক্লাবে সাধারণ সভার আহ্বান করা হয়। সভায় যোগ দিতে ৭০-৮০ জন সাংবাদিক একত্রে প্রেসক্লাবে প্রবেশের সময় সভাপতি আবুল কাশেমসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যদের ওপর মাদকসেবী চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ডিবিসি নিউজের বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমানের মাথা ফেটে যায়।

এছাড়া আহত হন আরও অনেক সাংবাদিক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। হামলায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময়, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

শিবালয়ে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড,নেই আইনের তোয়াক্কা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৫
Trulli

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১