সর্বশেষ

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল

অনলাইন ডেস্ক

আজ ১০ মহররম, মুসলমানদের জন্য এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন, পবিত্র আশুরা। এ উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শোকাবহ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ৪০০ বছরের পুরোনো হোসনি দালান থেকে এই শোকযাত্রা শুরু হয়।

পুলিশসহ বিভিন্ন বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেছিলেন। তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, ভেস্তা ও বইলালাম দেখা যায়, যা কারবালার শোকাবহ ঘটনার প্রতীকী চিত্র বহন করে। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মিছিলের অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত, ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরাও পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন।

আশুরার তাৎপর্য ও কারবালার ঘটনা

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে পরিচিত। মহান রাব্বুল আলামীনের রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনে নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আরবি ‘আশারা’ শব্দের অর্থ ‘দশ’, আর আশুরা মানে ‘দশম’। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন (রা.)-এর এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে অনুপ্রেরণা জোগায়। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে তাজিয়া মিছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

পবিত্র আশুরা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেছেন, ‘পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।’ এছাড়াও, পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৫
Trulli

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল