সর্বশেষ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদে ছয় দফা দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

মাইনুল ইসলাম:

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে উত্তরের দিয়াবাড়ি গোলচত্বরে জমায়েত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী। সড়কের ওপর বসে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। মুখে ‘ভুয়া ভুয়া’‘বিচার চাই’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগানে মুখরিত পুরো ক্যাম্পাস।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

শিক্ষার্থীদের ছয় দফা দাবি গুলো হলো-
১.দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। ২.আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ৩.ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৪.নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫.বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। ৬.বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপসহীন। ‘ভয় নয়,আমরা চাই ন্যায়বিচার’এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছেন তারা।

এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বর্তমানে তারা স্কুলের ভেতরে অবস্থান করছেন। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলট ও শিক্ষার্থীসহ ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়ে চিকিৎসাধীন আছেন দেড় শতাধিক।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জুলাই ২০২৫
Trulli

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদে ছয় দফা দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীরা