সর্বশেষ

নাটোরের বনপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি  সংঘর্ষে নিহত ৬

জেলা প্রতিনিধি

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে   ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আইড়মারী ব্রিজ এলাকায় মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ঢাকাগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জুলাই ২০২৫
Trulli

নাটোরের বনপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি  সংঘর্ষে নিহত ৬