সর্বশেষ

সাভারের বিরুলিয়া ছোট কালিয়াকৈর রাস্তা খানাখন্দ ঝুঁকি নিয়ে যানবাহন চলছে

নিজস্ব প্রতিবেদক

মাইনুল ইসলামঃ

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালিয়াকৈর মাদ্রাসা সংলগ্ন আকরান টু সাভার অতি গুরুত্বপূর্ণ যানবাহন ও জন গুরুত্ব পূর্ণ সড়ক। রাস্তাটি পিজ ঢালা হলেও রাস্তার মাঝে মাঝে খানাখন্ডে ভরা, এতে করে জন ভোগান্তি বেড়েছে বলে জানান, এলাকাবাসী। যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে, এই রাস্তা দিয়ে অটো পিক আপ প্রাইভেট কার সহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

যানবাহন চালকেরা বলেন, এক বছর অন্তত হবে এই রাস্তাটি পিস ঢালাই করেছে, এক বছর পার হতে না হতে রাস্তাটি মাঝেমধ্যে খানাখন্ডে নষ্ট হয়ে গিয়েছে। আর বৃষ্টি আসলে তো কোন কথাই নাই, যাত্রীসহ আমাদের ভোগান্তি আরো বেড়ে যায়। বৃষ্টির সময় মাঝেমধ্যে গাড়ি উল্টে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়তে হয়। গাড়ি উল্টে গেলে প্রাণঘাতীর সম্ভাবনা দেখা দেয়।

এই রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করে, বিধায় ঝুঁকির সম্ভাবনাই বেশি বলে জানান, যাত্রী ও চালকরা।অনেক সময় অসুস্থ রোগী বয়োবৃদ্ধ, স্কুল-কলেজে পড়ুয়া শিশু সহ সকলকেই পোহাতে হয় আত্মঘাতী ঝুকি। এবং আকরান টু সাভার সড়কটি অতি গুরুত্বপূর্ণ তাই এলাকাবাসী ও রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণ সকলের দাবি সড়কের খানাখন্দ অতি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ”র দৃষ্টি আকর্ষণ করেন।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জুলাই ২০২৫
Trulli

সাভারের বিরুলিয়া ছোট কালিয়াকৈর রাস্তা খানাখন্দ ঝুঁকি নিয়ে যানবাহন চলছে