সর্বশেষ

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে, আহত ১০

জেলা প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর মোড়ে ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে এলাকাবাসীর দাবির মধ্যে রয়েছে—রহমতপুর মোড়সহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, স্পিড ব্রেকার স্থাপন এবং গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

প্রসঙ্গত, বরিশাল-ঢাকা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জুলাই ২০২৫
Trulli

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে, আহত ১০