সর্বশেষ

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে তারুণ্যের উদ্ভাবনী বিষয় সেমিনার অনুষ্ঠিত

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর আয়োজনে ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক একটি সেমিনার অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অধিশাখার যুগ্ম সচিব ড. মোঃ লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সদস্য পরিচালক এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচি আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা। সেমিনারে ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এপিসিইউ-বিএআরসি, পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর (এইচআরডি) ড. মোঃ আব্দুস সালাম। সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীও তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের সকল শিক্ষার্থী, তরুণ কৃষি উদ্যোক্তা ও উদ্ভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বিএআরসি’র কর্মকর্তা, বিজ্ঞানী, বিভিন্ন এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে তরুণ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তরুণদের উৎসাহিত করতে কৃষির বিভিন্ন ক্ষেত্রে সফল ০৮ জন উদ্যোক্তার সফলতার গল্প উপস্থাপন করা হয়। তাঁরা হলেন: শাহীদা বেগম (পেঁয়াজ বীজ উৎপাদন ও বাজারজাতকরণ), কৃষিবিদ মোঃ তারিকুল ইসলাম সনি (কাজু বাদাম চাষ সম্প্রসারণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ), কৃষিবিদ ড. আরিফ মাহমুদ (মাশরুম গবেষণা ও সম্প্রসারণ), কৃষিবিদ মুহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ (কফি চাষ সম্প্রসারণ ও প্রক্রিয়াজাতকরণ), কৃষিবিদ আল মামুন (রঙিন মাছ উৎপাদন ও বাজারজাতকরণ), মোঃ ইসমাইল (নিরাপদ শুঁটকি মাছ উৎপাদন), কৃষিবিদ ডা. মোঃ তাজাম্মুল হক (প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী সেবা) এবং কৃষিবিদ মোঃ নাজমুস সাকিব (টেকসই কৃষি প্রযুক্তি বিস্তার)।

কুমিল্লার দেবীদ্বারে কলেজের জমিতে প্রাচীর, গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে তারুণ্যের উদ্ভাবনী বিষয় সেমিনার অনুষ্ঠিত