সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুই গোলের লিড নেয় বাংলাদেশের ছেলেরা। সেই গোল আর পরিশোধ করতে পারেনি পাকিস্তান।

বৃহস্পতিবার শ্রীলংকায় কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাক সতীর্থকে বল দেবার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু রহমান। তার পাসেই নাজমুল ডান পায়ের প্লেসিং শটে সামারকে পরাস্ত করেন।

ব্রাজিলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ আনচেলত্তি

পরের মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অপু। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পাকিস্তান আর লড়াইয়ে ফিরতে পারেনি।

এর মাধ্যমে বাংলাদেশ অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করলো। এখনো পর্যন্ত টুর্নামেন্টে কোন গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলংকাকে ৪-০ গোলের একই ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

হাইতিকে যেদিন ৭-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল

অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে নেপালকে ৪-০ গোলে ও মালদ্বীপকে ৫-২ ব্যবধানে পরাজিত করে। যদিও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকেট পায়। রাতে আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। এই ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ