সর্বশেষ

রাজিবপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুরে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী রাজিবপুর উপজেলা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজিবপুর বাংলাদেশ জামায়াতের অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট গিয়ে শেষ হয়

বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রৌমারী উপজেলার সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ পদপ্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (মোস্তাক )

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলার আমীর মাওঃ আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলার সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান ,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর সদর ইউনিয়ন আমীর মাওঃ মফিজুল হক,বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো এই পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।’

তারা আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৫
Trulli

রাজিবপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ