সর্বশেষ

সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক

সিরিয়ার এক বিচারক শনিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু। বিচারপতি তৌফিক আল-আলি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে জানান, ২০১১ সালের দারা অঞ্চলের ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে। তার ভাষায়, ‘অপরাধী বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতনে মৃত্যুর ঘটনা এবং নাগরিকদের স্বাধীনতা হরণ করার অভিযোগ আনা হয়েছে।’

মার্কিন হস্তক্ষেপ চাওয়ায় দণ্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলে

তিনি আরও জানান, এই বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের সুযোগ তৈরি হলো এবং আন্তর্জাতিক পরিসরে এ মামলাকে এগিয়ে নেওয়ার পথ খুলে গেল। দারা ছিল ২০১১ সালে আসাদবিরোধী গণ-অভ্যুত্থানের সূতিকাগার। নিহতদের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই আদালত এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ গত ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে টিকে থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমাদ আল-শারা নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা!

২০২৪ সালের শেষদিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালাচ্ছে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৫
Trulli

সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি