সর্বশেষ

সিরাজদিখানে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত ২

উপজেলা সংবাদদাতা

মুন্সী গঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত দীর্ঘদিনের পর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে মোঃ বাদশা মিয়া (৩৫)আশোক আলী (২২) নামের ২ জনকে আহত করার ঘটনা ঘটেছে।

গত ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামে এ ঘটনা ঘটে।এবিষয়ে আহত মোঃ বাদশা মিয়া (৩৫) ৪ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,জমি জমা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আসামীরা বাদীর পরিবারের লোকজনদের ক্ষতিসাধন সহ মারধর করার পায়তারা করে আসতেছিলো। এরই ধারাবাহিকতায় বিবাদীগন গত ২২ সেপ্টেম্বর বেলা অনুমান সাড়ে ১১ টার দিকে বালুরচর ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামে বাদীর বসত বাড়ীতে বিবাদীগনের বসত বাড়ীর বৃষ্টি পানি গিয়ে বাদীর বিল্ডিং ঘরের মাটি ভেঙ্গে যায় এ কথা বিবাদীগন কে জানালে কথা কাটাকাটি হয়। বিবাদীগন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন বাদী ও ছোট ভাই আশোক আলীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মোঃ বাদশা মিয়ার বাম পাশের চোখে মারাত্মক ভাবে জখম করে ও

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে তখন তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করেন।

এবিষয়ে অভিযুক্ত আবুল কালাম (৬০) জানান, বৃষ্টির পানি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হইছে তাই আমি গিয়ে তাদের মিলমিশ করে দিয়েছি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

সিরাজদিখানে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত ২