সর্বশেষ

দুর্গাপূজায় সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব ডিজি

অনলাইন ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। র‍্যাবের ডিজি বলেন, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

তিনি বলেন, আমরা আশা করছি যে, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে। যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

পূজা আয়োজকদের উদ্দেশে শহিদুর রহমান বলেন, দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন র‍্যাব মহাপরিচালক।

এদিকে, র‍্যাব সদর দফতর জানায়, দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে।

এছাড়া, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিম যেকোনো নাশকতা মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

দুর্গাপূজায় সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব ডিজি