সর্বশেষ

বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা

এম জাফরান হারুন

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫ ইং উপলক্ষে মৎস্যজীবী, আড়তদার, পাইকার সহ জেলেদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৯/০৯/২৫) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার সোহাগ মিলু, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার সামিন, কৃষি কর্মকর্তা মিলন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোর্শেদ, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সিদ্দিকুর রহমান, থানার এসআই ইব্রাহিম মোল্লা ও উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন, কেশবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান।

জনসচেতনতা মূলক সভায় বক্তব্য দেন, সহকারী ভূমি কমিশনার সোহাগ মিলু, থানার এসআই ইব্রাহিম মোল্লা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন (এম জাফরান হারুন) প্রমূখ।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

এসময় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে সহ বিভিন্ন ভাবে জনসচেতনতা মূলক বক্তব্য দেন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা