সর্বশেষ

বেনাপোলে কিশোরকে অপহরণের পর নির্যাতন, চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি

 যশোরের বেনাপোলে ইদ্রিস আলী (১৫) নামে এক মোটর মেকানিককে অপহরণ করে আটকে রেখে অমানবিক চালিয়ে একটি ছবি পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। ভুক্তভোগী পরিবারের ধারণা কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পরে পরিবারের জেম্মায় ছেড়ে দেয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইদ্রিস আলীকে একটি বদ্ধ ঘরে চোখ বেঁধে ফেলে রাখার ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা।

এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজের উদ্দেশে বেনাপোলের ঘিবা গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ইদ্রিস। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার (১ অক্টোবর) থানায় অভিযোগ দেন পরিবার।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, সংসারের অভাব অনটনের কারণে তার ছেলে বেনাপোল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে গত মাসে কাজ নেয়। গত সপ্তাহে ৩ দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধর করে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য। পরে ছেলেকে আবারও তারা মারার হুমকি দেয়। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশে বেনাপোল বাজারে আসে। কিন্তু দুপুরের পরে তার ফোন বন্ধ থাকে এবং নিখোঁজ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় সে গ্যারেজে যায়নি। না পেয়ে পুলিশে অভিযোগ দেয়া হয়। হঠাৎ করে বৃহস্পতিবার বিকেলে ইদ্রিসের বোনের মোবাইলে ইদ্রিসকে চোঁখবাধা অবস্থায় একটি নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সন্দেহভাজন তিন কিশোরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ইদ্রিসকে মারধরের ঘটনার সময় ছিলেন স্বীকার করলেও অপহরণের বিষয়ে তাদের কোনো হাত নেই বলে জানান। তাকে উদ্ধার ও এ ঘটনার প্রকৃত কারা জড়িত থাকতে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ অক্টোবর ২০২৫
Trulli

বেনাপোলে কিশোরকে অপহরণের পর নির্যাতন, চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি