সর্বশেষ

সিরাজগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

উপজেলা সংবাদদাতা

‎সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে ।

‎আজ (১২ অক্টোবর ২০২৫)রবিবার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশ, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির এবং ‎সিরাজগঞ্জ- ১ (কাজিপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  মাওলানা শাহিনুর আলম। সমাবেশ সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম।

যমুনা নদীর অবৈধ বালু উত্তোলনে চরাঞ্চল আলোকদিয়া এখন ভাঙ্গনের আতঙ্কে

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, পৌরসভা শাখার আমির মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা আমির এ্যাডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট সাইদুল, ছাত্রশিবিরের কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য শাখার সভাপতি ছাত্রনেতা শামীম রেজা, জেলা সভাপতি মোঃ আব্দুল আজিজ,উল্লাপাড়া উপজেলা আমির মোঃ শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা আমির সিরাজগঞ্জ-৬( শাহজাদপুর উপজেলা) সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য: জেলা জামায়াত ইসলাম ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি পেশ করেন।

‎প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এ বিষয়ে গণভোটের আয়োজন করা, জাতীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করন, নির্বাচনে ‎সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ বিচার নিশ্চিত করন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা। অনুষ্ঠানে জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৫
Trulli

সিরাজগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান