সর্বশেষ

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ: চীনা নাগরিকদের বিরুদ্ধে

মো.এনামুল হক(আবির)- বিষেশ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার কাঠগড়ার দুকাটি এলাকায় ‘কাউবয়’ নামের একটি কারখানায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। কারখানাটি চীনা নাগরিকদের পরিচালনায় বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, কোনো ধরনের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করা হচ্ছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কারখানায় খাদ্যপণ্য তৈরিতে টেক্সটাইল কালার, নিষিদ্ধ রাসায়নিক ও নিম্নমানের ফ্লেভার ব্যবহারের পাশাপাশি চিপসসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার উৎপাদন করা হচ্ছে। এসব পণ্যের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ তাদের।

ময়মনসিংহে আড়ম্বরপূর্ণ ভাবে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত

এদিকে অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পুনরায় প্রক্রিয়াজাত করে নতুন মোড়কে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে। কারখানায় উৎপাদিত এসব পণ্য স্থানীয়ভাবে প্রকাশ্যে বিক্রি না করে গোপনে আশুলিয়ার বাইরে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঃ জব্বার মন্ডল বলেন, “আমাদের লোকবল কম। তবে সঠিক তথ্য-প্রমাণ পাওয়া গেলে দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাবনায় পদ্মা নদীতে দিন-রাত অবৈধ বালু উত্তোলন, অভিযানে তথ্য ফাঁসের অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ আগস্ট ২০২৬
Trulli

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ: চীনা নাগরিকদের বিরুদ্ধে