সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, প্রতিরক্ষা অংশীদারত্ব সম্প্রসারণ এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের অব্যাহত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি জানান।

তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এ সংকটে তুরস্কের সংহতি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের সমর্থন এবং কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো উদ্যোগের ওপরও তিনি গুরুত্ব দেন।

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত আরও ১,৫৯৫; হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক আলোচনা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জ্বালানি ও খনিজ সম্পদে সম্ভাবনা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে বলেও তিনি মত দেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর অংশীদারত্ব, প্রযুক্তিগত সহযোগিতা ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য ও বিনিয়োগ

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত আগের বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ নভেম্বর ২০২৬
Trulli

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর