সর্বশেষ

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার, জানাল রয়টার্স

অনলাইন ডেস্ক

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত এমন আনুষ্ঠানিক উদ্যোগের খবর সামনে এল।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান। চিঠিটি ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা।

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি ইরানের

আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত বা তারিখ নির্ধারিত হতে পারে।

এদিকে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থানকালে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ একসময় বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ছিল। তার সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির বহু নেতাকর্মী কারাগারে রয়েছেন, অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন হামলার জবাব আরও কঠোর হবে, হুঁশিয়ারি ইরানের

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সূত্র: রয়টার্স

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ নভেম্বর ২০২৬
Trulli

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার, জানাল রয়টার্স