সর্বশেষ

নেত্রকোনায় সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
​

গত রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দ উষান বাজারে এই হুমকি দেওয়ার ঘটনা ঘটে।

​জিডির আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বন্দ উষান বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানা পুলিশ। এ সময় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়ার দেখা হয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর স্থানীয় দুই ব্যক্তি তাঁকে ডেকে পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।

সাভার বিরুলিয়া ইউনিয়নের রূপকারের ভূমিকায় মনিরুল হক: চেয়ারম্যান প্রার্থী হিসেবে জয়ের প্রত্যয়ে মাঠে ট্রাস্টেড নেতা

​এ ঘটনায় মো. মতিউর রহমান (৬০) ও সুলতান মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন তোফায়েল আলম ভূঁইয়া। আবেদনে স্থানীয় দুই ব্যক্তিকে ঘটনার সাক্ষী হিসেবেও রাখা হয়েছে।
​

সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়া জানান, পেশাগত দায়িত্ব পালন করার কারণে তিনি ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
​

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
​

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, ক্ষতি প্রায় দুই লাখ টাকা

নেতৃবৃন্দ অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ নভেম্বর ২০২৬
Trulli

নেত্রকোনায় সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা