সর্বশেষ

মার্কিন হামলার জবাব আরও কঠোর হবে, হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নতুন করে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইরানের কোনো জাহাজে হামলা হলে তার জবাব আরও শক্তিশালীভাবে দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রেই সংঘাত অব্যাহত রয়েছে। প্রতিপক্ষ ইরানের কোনো জাহাজে আঘাত হানলে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘আয়রন গেট’ কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের স্থলসীমান্ত দিয়ে পণ্য ও অস্ত্র পরিবহনের পথ বন্ধ করার উদ্দেশ্যে ওয়াশিংটন এই উদ্যোগ নিচ্ছে বলে দাবি করা হয়েছে।

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি ইরানের

মোহেবির ভাষ্য, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে চাপে রাখার চেষ্টা করলেও তাদের সেই পরিকল্পনা সফল হবে না।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের স্থলপথে সরবরাহব্যবস্থা ব্যাহত করার কৌশল নির্ধারণে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। ওয়াশিংটনের অভিযোগ, এসব পথ ব্যবহার করে অস্ত্র ও অবৈধ পণ্য পরিবহন করা হয়।

এদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের পাশাপাশি নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ নভেম্বর ২০২৬
Trulli

মার্কিন হামলার জবাব আরও কঠোর হবে, হুঁশিয়ারি ইরানের