আসন্ন সাভার উপজেলার ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতি ও সুশীল সমাজে শুরু হয়েছে ব্যাপক চাঙ্গাভাব। নির্বাচনী এলাকার অলিগলি, হাট-বাজার ও সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষের আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু একজনই—হাজী মো. মনিরুল হক। পরপর তিনবার বিপুল ভোটে নির্বাচিত সফল ইউপি সদস্য, বর্তমান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের চেয়ারম্যান এবং সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হাজী মো.মনিরুল হক এবার জনগণের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা ইচ্ছা পোষণ করছেন।
তিনি রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘদীনের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ত্যাগী বিএনপি নেতা ইতোমধ্যে নিজেকে বিরুলিয়ার “উন্নয়নের রূপকার” ও “মানবিক সমাজসেবক” হিসেবে গড়ে তুলেছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত। বিশেষ করে বিরুলিয়ার তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে একটি “মাদকমুক্ত, সুস্থ ও মাদকমুক্ত সমাজ” গঠনের অঙ্গীকারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসংখ্য পারিবারিক ও স্থানীয় বিরোধ দক্ষতার সঙ্গে নিষ্পত্তি করেছেন, যা তাঁকে একজন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচারক হিসেবে প্রতিষ্ঠা করেছে। স্থানীয় ভোটারদের একাংশের সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে যাকে সবসময় কাছে পাওয়া যায়, সেই পরীক্ষিত জননেতাকেই এবার ইউনিয়নবাসী চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
এছাড়া এলাকার প্রবীণ নাগরিক ও তরুণ ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে জানিয়েছেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনবদ্য অবদানের জন্য হাজী মো.মনিরুল হক আজ বিরুলিয়ার সর্বস্তরের মানুষের কাছে এক গ্রহণযোগ্য ও আলোকিত ব্যক্তিত্ব। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক চড়াই-উৎরাই পার করে তিনি যে রাজনৈতিক পরিপক্কতা ও জন আস্থা অর্জন করেছেন,তা তাঁকে আগামী নির্বাচনে জয়ের শীর্ষে রাখবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাজী মো.মনিরুল হক জানান,”জনগণের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। বিগত দিনে ইউপি সদস্য ও গ্রাম আদালতের দায়িত্ব পালনকালে আমি সব সময় সততা ও নিষ্ঠার সাথে মানুষের পাশে থেকেছি। বিরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক,দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। জনগণ যদি আমাকে তাদের অমূল্য রায় দিয়ে সেবা করার সুযোগ দেন,তবে তাদের ট্রাস্ট ও ভালোবাসার মর্যাদা আমি সর্বোচ্চ দিয়ে রক্ষা করব,ইনশাআল্লাহ।”
স্থানীয় সাধারণ মানুষের দৃঢ় অঙ্গীকার ও বিপুল সমর্থন নিয়ে হাজী মো.মনিরুল হক আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিরুলিয়ার সার্বিক অগ্রযাত্রা এবং সমৃদ্ধি ত্বরান্বিত করতে এবার একজন অভিজ্ঞ ও সৎ জনপ্রতিনিধিকেই চেয়ারম্যান হিসেবে বেছে নিতে প্রস্তুত ইউনিয়নবাসী।


















