সর্বশেষ

সাভারের ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে ৩টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয়

মোঃ মাইনুল ইসলাম

সাভার পৌর এলাকার থানা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ককটেল সদৃশ একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে ঢাকার বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতরে থাকা ৩টি অত্যন্ত শক্তিশালী বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে।
​
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ০৯ নভেম্বর দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান ফটকে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও বিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। ব্যাগটির ভেতরে সন্দেহজনক ককটেল ও বিস্ফোরক সদৃশ বস্তু দেখে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।
​

সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা বলয় তৈরি করে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওই সড়কে সাময়িকভাবে চলাচল সীমিত করা হয়।
​

গোপালগঞ্জে ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরবর্তীতে দ্রুত ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ‘বোম ডিসপোজাল ইউনিট’-কে খবর দেওয়া হয়। দলটি ঘটনাস্থলে এসে অত্যন্ত দক্ষতার সাথে অভিযান চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৩টি হাতে তৈরি শক্তিশালী বোমা উদ্ধার করে এবং রাত সাড়ে ১২টার দিকে সতর্কতার সাথে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
​
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এই পরিত্যক্ত ব্যাগটি রেখে গেছে, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গভীর তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
​

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৬
Trulli

সাভারের ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে ৩টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয়