সর্বশেষ

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ায় বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা

আশুলিয়া প্রতিনিধি

পোশাক শিল্পের মূল হাব হিসেবে পরিচিত ঢাকার সাভার-আশুলিয়ার জামগড়া এলাকায় আবার তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণার ঘটনা ঘটেছে,মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও আনুষঙ্গিক পরিস্থিতির কারণে এনভয় গ্রুপ, হলিউড ফ্যাশন, দ্য রোজ ড্রেসেস এবং হা-মীম গ্রুপের নেক্সট কালেকশনসহ বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
​
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকরা বিভিন্ন দাবিতে জড়ো হতে থাকেন। পর্যায়ক্রমে জামগড়া ও সংলগ্ন এলাকার একাধিক কারখানায় কাজ বন্ধ হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং কারখানা ও সম্পদের নিরাপত্তা রক্ষায় কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে বিজ্ঞাপিত করে।
​ছুটি ঘোষণার পরপরই শ্রমিকরা কারখানা প্রাঙ্গণ ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে যান। বর্তমানে এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
​
শিল্প পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। জামগড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ টহল বজায় রাখা হয়েছে।”পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক কারখানা বন্ধ বা ছুটি ঘোষণার ফলে পোশাক খাতের সামগ্রিক উৎপাদন এবং রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সংলাপ ও পারস্পরিক সমঝতার মাধ্যমে শিল্পাঞ্চলের স্থায়ী শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পোশাক শিল্পের উদ্যোক্তারা।

আমিনপুর থানায় নবাগত ওসির যোগদান: মাদক, জুয়া ও সন্ত্রাসের মূলোৎপাটনে ‘জিরো টলারেন্স’ঘোষণা

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৬
Trulli

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ায় বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা