সর্বশেষ

পোশাক শ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, নতুন প্রস্তাবে যা আছে

অনলাইন ডেস্ক

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। প্রস্তাবে শ্রমিকদের চারটি গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা এবং কর্মচারীদের চারটি গ্রেডে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শ্রমিক ও কর্মচারীদের জন্য আলাদা মজুরি কাঠামো উপস্থাপন করা হয়।

শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কাঠামো:

প্রস্তাব অনুযায়ী, পোশাক শ্রমিকদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্যও আলাদা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

গ্রেড-১: সিনিয়র অপারেটরদের জন্য মোট মজুরি ৪৮ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২৮ হাজার ৮০০, বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা।

গ্রেড-২: কারখানার সব ধরনের মেশিন পরিচালনা ও কাজ করানোর দায়িত্বে থাকা শ্রমিকদের জন্য ৪৩ হাজার টাকা। মূল বেতন ২৫ হাজার ৮০০, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা।

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিষ্ফোরণ, বাসে আগুন

গ্রেড-৩: জুনিয়র মেশিন অপারেটর ও বিভিন্ন ধরনের কাজ করানো শ্রমিকদের জন্য ৩৮ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২২ হাজার ৮০০, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা।

গ্রেড-৪: হেলপার ও সহকারী পর্যায়ের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা। মূল বেতন ১৯ হাজার ২০০, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা।

এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের সর্বোচ্চ তিন মাসের জন্য মাসিক মোট ৩০ হাজার টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মূল বেতন ১৮ হাজার, বাড়িভাড়া ৯ হাজার এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা।

কর্মচারীদের মজুরি কত প্রস্তাব করা হয়েছে?

শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সর্বোচ্চ গ্রেডে ৫৫ হাজার এবং সর্বনিম্ন গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরির কথা বলা হয়েছে।

গ্রেড-১: স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানদের জন্য মোট ৫৫ হাজার টাকা। মূল বেতন ৩৩ হাজার, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা।
গ্রেড-২: হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীদের জন্য ৫০ হাজার টাকা। মূল বেতন ৩০ হাজার, বাড়িভাড়া ১৫ হাজার এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা।
গ্রেড-৩: ক্লার্ক, অফিসার সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য ৪৫ হাজার টাকা। মূল বেতন ২৭ হাজার, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা।
গ্রেড-৪: পিয়ন ও কুক পদে কর্মরতদের জন্য ৪০ হাজার টাকা। মূল বেতন ২৪ হাজার, বাড়িভাড়া ১২ হাজার এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা।

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান

প্রস্তাবিত কাঠামোতে শ্রমিকদের শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস নির্ধারণের কথা বলা হয়েছে। এ সময়ে তাদের মাসিক মোট মজুরি হবে ৩০ হাজার টাকা। তবে খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত হবে না বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোতে এ পরিমাণ নির্ধারণ করা হয়।

এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণের আলোচনায় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় গ্রেডভিত্তিক নতুন বেতন প্রস্তাব তুলে ধরেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ নভেম্বর ২০২৬
Trulli

পোশাক শ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, নতুন প্রস্তাবে যা আছে