গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আরও ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, এর মধ্যে সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে নয় প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা বজায় রাখা, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি।














