সর্বশেষ

আমিনপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রেফতার

​পাবনা প্রতিনিধিঃ

পাবনার আমিনপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়েছে।
​

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে আমিনপুর থানা এলাকার ভুরকুলিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
​

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন ইন্সপেক্টর (তদন্ত) এবং এসআই (নিরস্ত্র) মোঃ সাদিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।
​

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ভুরকুলিয়া গ্রামের মো.অলফাত প্রামাণিকের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
​

সাভারের ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে ৩টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয়

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ নভেম্বর ২০২৬
Trulli

আমিনপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রেফতার