সর্বশেষ

অপরাধ দমনে জনগণের আস্থা- সাভারে র‍্যাবের মতবিনিময় সভা

সাভার প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও স্থানীয় জনগণের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে র‌্যাব-৪-এর সাভার নবীনগর ক্যাম্পের সিপিসি-২-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। এতে তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

জ্বালানির দাম বাড়লেও বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেন র‌্যাবের এই কর্মকর্তারা। এ সময় সঠিক উত্তর দিতে সক্ষম শিক্ষার্থীদের হাতে র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

র‌্যাব জানায়, শুধু অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব নয়, এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সম্পর্কে জানা এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চাচা আটক

র‌্যাব-৪-এর পক্ষ থেকে বলা হয়,সাভার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা,যোগাযোগ প্রয়োজন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ আগস্ট ২০২৬
Trulli

অপরাধ দমনে জনগণের আস্থা- সাভারে র‍্যাবের মতবিনিময় সভা