সর্বশেষ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চার থানার ওসি পদে রদবদল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো— কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী।

সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশে স্বাক্ষর করেন।

১৯১৫-এর রেল মানচিত্রে ময়মনসিংহ-জারিয়া-লেংগুরা রেলপথ: ইতিহাসে এক অসমাপ্ত অধ্যায়

সিএমপি সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর জেলার বাসিন্দা জাহেদুল ইসলাম এর আগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও সাতকানিয়া থানায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও, বায়েজিদ থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়াকে পাহাড়তলী থানায় এবং পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ থানায় বদলি করা হয়েছে।

প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ অক্টোবর ২০২৫
Trulli

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চার থানার ওসি পদে রদবদল