সর্বশেষ

জামায়াতের রাজনীতি ‘বিভ্রান্তি ও ফায়দা লোটার’: মীর সরফত আলী সপু

শহীদুল ইসলাম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামায়াতে ইসলামীকে ‘ঝামেলার মূল’ আখ্যায়িত করে মন্তব্য করেছেন যে দলটি বাংলাদেশের ইসলামের জন্য কখনোই কোনো অবদান রাখেনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

১৯১৫-এর রেল মানচিত্রে ময়মনসিংহ-জারিয়া-লেংগুরা রেলপথ: ইতিহাসে এক অসমাপ্ত অধ্যায়

মীর সরফত আলী সপু জামায়াতের অতীত রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে বলেন, “জামায়াত একসময় স্বৈরাচার এরশাদকে টিকিয়ে রেখেছিল। এই জামায়াতই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছে।” তিনি আরও অভিযোগ করেন, দলটি “এখন আবার বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নির্বাচন পেছাতে চায়।”

তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি জনগণের দল, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে মাঠে আছে। অন্যদিকে জামায়াত সবসময় রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছে।”

প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ অক্টোবর ২০২৫
Trulli

জামায়াতের রাজনীতি ‘বিভ্রান্তি ও ফায়দা লোটার’: মীর সরফত আলী সপু