সর্বশেষ

শার্শায় জামায়াত কর্মীর পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শায় লুৎফর রহমান (৪০) নামের এক জামায়াত কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার শার্শা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।আহত লুৎফর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন সক্রিয় কর্মী।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই লুৎফর রহমান ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

সাম্প্রতিক সময়ে তিনি আবারও জামায়াতের কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। এতে ক্ষুব্ধ হন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন।আহত লুৎফর রহমান অভিযোগ করে বলেন, সেদিন রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসীর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। পথে তোফাজ্জল হোসেন লিটনের খালাতো ভাই শাকিলসহ ৪-৫ জন আমাকে আটকে কেন জামায়াত করিস বলে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আমার বাম পা ভেঙে দেয়।

এর আগেও তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়েছে।লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন বলেন, লুৎফর রহমান জামায়াতের সক্রিয় কর্মী। শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধের কারণে তার ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটনের মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ অক্টোবর ২০২৫
Trulli

শার্শায় জামায়াত কর্মীর পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে