সর্বশেষ

আশুলিয়ায় নয়নজুলি খাল প্রভাবশালীদের দখলে, মানববন্ধন করেও জলাবদ্ধতার সমাধান হচ্ছে না

মাইনুল ইসলাম

ঢাকা জেলার আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে, এলাকাবাসী মানববন্ধন করেও জলাবদ্ধতার সমাধান হচ্ছে না বলে অভিযোগ উঠেছে জনমনে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ২০২৫ইং) সকাল ১০টার দিকে ঢাকার আশুলিয়ার জামগড়া সমীর প্লাজারের সামনে এলাকার হাজার হাজার মানুষ সম্মিলিতভাবে মানববন্ধন করেন তারপরও কোনো সমাধান আসেনি, কিছু চাঁদাবাজ সুবিধা নিতে দখলবাজদের সাথে যোগাযোগ করার তথ্য পাওয়া যাচ্ছে।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন, ইঞ্জিনিয়ার লাশন মোঃ মোর্শেদ আলম ভুঁইয়া, মোঃ তোফাজ্জল হোসেন ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি মোঃ আবুল হোসেন মীর, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা আহসানুল্লাহ ভুঁইয়া এ ব্যাপারে জানান, যেকোনো মূল্যে নয়নজুলি খাল উদ্ধার ও এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে, দখলবাজ ও চাঁদাবাজ যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে, দেখা যায় এ এলাকায় সারা বছর জলাবদ্ধতা থাকে যার কারণে পথচারী ও যানবাহন এবং লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন বেড়েই চলেছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় নয়নজুলি খাল প্রভাবশালীদের দখলে, মানববন্ধন করেও জলাবদ্ধতার সমাধান হচ্ছে না