জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ আয়োজিত জিনিয়াস বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী প্রায় ৫,৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৩৫৩ জন শিক্ষার্থী এবার বৃত্তি লাভ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে শহরের চাষাঢ়া এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মোঃ ইসমাইল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এসময় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলের কপি পরিচালকের হাতে তুলে দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম।

এবারের বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় ৫,৮০০ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে মেধার ভিত্তিতে মোট ৩৫৩ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
ফল প্রকাশ অনুষ্ঠানে পরিচালক মোঃ ইসমাইল হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জিনিয়াস বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “জিনিয়াস ফাউন্ডেশন আশা করছে, এই বৃত্তি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ ও তাদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি করবে।” এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক অমিত হাসান প্রমূখ।












