সর্বশেষ

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ!

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি—৯ম পে-স্কেল বাস্তবায়ন—দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাউফল শাখার উদ্যোগে এক আলোচনা সভার করা হয় পরে বিক্ষোভ সমাবেশ করা হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক। সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সী।

‎এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি কলেজ শিক্ষা সমিতির বাউফল শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, জমিয়াতুল মোদারেছিন বাউফল শাখার সভাপতি মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

‎প্রধান অতিথির বক্তব্যে খায়ের আহমেদ মজুমদার বলেন, “সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ৯ম পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি। যৌক্তিক দাবিতে কোনো ধরনের টালবাহানা বরদাস্ত করা হবে না। আমরা দেখছি, সরকার উদ্যোগ নিলেই কোথাও এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়ায়—এটা বন্ধ করতে হবে।”

পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

‎প্রধান বক্তা আব্দুল মালেক বলেন,“আমরা টিফিন ভাতা চাই না, চাই লাঞ্চ ভাতা চাই। দেশে ২২ লাখ সরকারি কর্মচারী—আমরা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারি, সে দাবি সরকারের বিবেচনায় নেওয়া জরুরি। আন্দোলনের কারণেই আমাকে একসময় সাময়িক বহিষ্কার করা হয়েছিল; আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই আমি আবার পূর্ণবহাল হয়েছি।”

‎বক্তারা বলেন, ন্যূনতম বেতন কাঠামো পুনর্বিন্যাস, মহার্ঘ ভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা প্রসার এবং পদোন্নতির কাঠামো আধুনিকায়নসহ বিভিন্ন দাবি দীর্ঘদিনের। তাই ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়সাপেক্ষ নয়, অপরিহার্য। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে চলমান আলোচনার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা।

‎সভায় বাউফল উপজেলা শাখার সদস্যরা স্থানীয় পর্যায়ের সমস্যাবলি এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। পরে নেতৃবৃন্দ এসব প্রস্তাব লিপিবদ্ধ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন।

‎আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কর্মচারীদের দাবি বাস্তবায়নে নতুন উদ্দীপনা তৈরি হয়। (২৯/১১/২০২৫)

সরকারি হাসপাতালে ৯৪০৭টি চিকিৎসকের পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৫
Trulli

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ!