সর্বশেষ

বিজয় দিবসের খাবারের টোকেন মূল্য বৈষম্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের স্মারকলিপি

ইবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের খাবারের টোকেন মূল্যে ভিন্নতা নির্ধারণকে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ উল্লেখ করে প্রভোস্ট কাউন্সিলের সভাপতির কাছে লিখিত প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় এই স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, আল-আমিন ও শাহরিয়ার রশিদ নিলয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো, নির্ধারিত খাবারের টোকেন মূল্য একীভূত করে সকল শিক্ষার্থীর জন্য সমান মূল্য নির্ধারণ, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সরকারি বা জাতীয় অনুষ্ঠানের খাদ্য/উপহার/সুবিধা প্রদান এর ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যমূলক নীতি অনুসরণ না করা।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয় না। এজন্য খাবারের টোকেনের মূল্যের এই পার্থক্য। তবে শিক্ষার্থীদের থেকে বিষয়টি নিয়ে ইতোমধ্যে দাবি উঠেছে এবং ছাত্রদল এ বিষয়ে স্মারকলিপিও দিয়েছে। আমি বিষয়টি নিয়ে অন্যান্য হল প্রভোস্ট ও প্রশাসনের সঙ্গে কথা বলবো।

পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ ডিসেম্বর ২০২৫
Trulli

বিজয় দিবসের খাবারের টোকেন মূল্য বৈষম্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের স্মারকলিপি