সর্বশেষ

রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আকতার হোসেন

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে দুই মামা ভাগিনা বাড়ির সংলগ্ন পুকুরের পারে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে সাভাব (২) ও আবু তোহা (২) নামের দুই শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত্যু সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মন্ডল ও আবু তালেবের ছেলে বলে জানা গেছে। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়ায় নেমে আসে।

পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কের মামা-ভাগিনা শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোজাখুজির একপর্যায় অচেতন অবস্থায় শিশু দুইজনকে গলাগলি ধরাবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত। সেই সাথে নিহতের পরিবারের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমান সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যান এবং মৃত্যু দুই শিশুকে দেখে দুঃখ্য প্রকাশ করেন। পরে পরিবারকে শান্ত দিয়ে লাশ দাফন করার জন্য অনুমতি দিয়ে আসেন।

শিবালয়ে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড,নেই আইনের তোয়াক্কা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ ডিসেম্বর ২০২৫
Trulli

রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু