সর্বশেষ

রৌমারীতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারীতে গতকাল জুম্মার নামাজ শেষে(১২ ডিসেম্বর শুক্রবার) নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই রৌমারী উপজেলার বিভিন্ন হাট বাজারে মিছিল বের হয়।

রৌমারীতে বিএনপির ওয়ার্ডের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল বের করে। এছাড়া ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাজার ঘাটে পৃথক মিছিল বের করে। এসময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা ও মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি লড়াই করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তারা।

পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

নেতৃবৃন্দরা আরো বলেন, নির্বাচন কমিশনার আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করেছে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তারা। পাশাপাশি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।

এসময় স্বাগত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সরকারি হাসপাতালে ৯৪০৭টি চিকিৎসকের পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ ডিসেম্বর ২০২৫
Trulli

রৌমারীতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল