সর্বশেষ

সাভারে মূত গরুর মাংস বিক্রির সময় ৪ জনকে কারাদন্ড

সাভার প্রতিনিধিঃ
সাভারে মৃত গরু জবাই করে বিক্রি করার সময় চার জনকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৬ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, গতকাল রাতে মানিকগঞ্জ এর পাটুরিয়ার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পরে পিকআপ ভ্যানে অজ্ঞাত রোগে একটা গরু মারা গেলে পিকআপ ভ্যানের চালক আজ ভোর রাতে মৃত গরুটি আমিনবাজার নিয়ে স্থানীয় কসাই ফজলুল হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার জন্য উদ্যোগ নেন। পরে এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মৃত গরুসহ চারজনকে আটক করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে (৩৫) পনের দিন, কসাই ফজলুক হককে (৪৫) তিন দিন ও তাদের সহকারী আসলামকে (৩৫) পনের দিন ও আবু তাহেরকে (৩৫) তিন দিনের কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

রুপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে শীর্ষ দুই মাদক ব‍্যবসায়ী বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ আটক / ৮ যুবদল নেতা আহত

রূপগঞ্জে বকেয়া বেতন আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ; বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রপ্তানিমুখী গার্মেন্টেস ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT