সর্বশেষ

ঢাকা ইপিজেড কাস্টমস সরকার ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ইপিজেড কাস্টমস সরকার ফেডারেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাদ আসর থেকে ঢাকা ইপিজেড কাস্টমস হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইপিজেড কাস্টমস সরকার ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান সুমন। ইফতার মাহফিলে ঢাকা ইপিজেড কাস্টমস সরকার ফেডারেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড

এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় এবং তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

ঢাকা ইপিজেড কাস্টমস সরকার ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ মার্চ ২০২৬
Trulli

ঢাকা ইপিজেড কাস্টমস সরকার ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত