সর্বশেষ

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

বেনাপোল প্রতিনিধি:

 যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান।

রূপগঞ্জে স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন- স্বাস্থ্য ঝুঁকিতে মানুষজন

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, চায়না দুয়ারি জালের মাধ্যমে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ সম্পদও হুমকির মুখে পড়ছে।

সাভারের বিরুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা পলাশ বালা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ নভেম্বর ২০২৬
Trulli

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস