সর্বশেষ

নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

নিজস্ব প্রতিবেদক

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুটিংয়ের শেষ প্রান্তে এসে এমন আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক ও শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর বগুড়ায় যান সোহেল খান। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামীকাল (২৫ নভেম্বর) তাঁর শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল।
​

গুলশানে ফ্যাশন শোতে পরীমনিকে ঘিরে উত্তেজনা, সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শনের অভিযোগ

ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে নির্ধারিত শুটিংয়ে অংশ নেওয়ার জন্য মেকআপ নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছিলেন এই অভিনেতা। একপর্যায়ে হোটেল কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্য সদস্যরা দ্রুত ছুটে আসেন।
​

অবস্থা সংকটাপন্ন দেখে দেরি না করে তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। কাজের প্রতি নিষ্ঠাবান ও সহশিল্পীদের কাছে অমায়িক হিসেবে পরিচিত ছিলেন সোহেল খান। শুটিংয়ের শেষ দিনটির ঠিক আগমুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ‘নসিব’ ইউনিটের সদস্যসহ সংশ্লিষ্ট সবাই স্তব্ধ হয়ে পড়েছেন।

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে কয়েক দিনের উৎসব হবে : সংস্কৃতিমন্ত্রী

সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর জানাজা ও দাফনসংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে পরিবারের পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ নভেম্বর ২০২৬
Trulli

নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান