সর্বশেষ

বিরুলীয়ায় যুবদলের অবস্থান কর্মসূচি পালন

মোঃ মাইনুল ইসলাম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাভারের বিরুলীয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিরুলীয়া ইউনিয়ন যুবদল। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে বিরুলীয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খানের নির্দেশনায় আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে ইউনিয়ন যুবদল ও এর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। ​

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় অবৈধ বালু উত্তোলন: সমাধানের পথ ও করণীয়

কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা দাবি করেন, দেশব্যাপী অস্থিতিশীলতা ও নৈরাজ্য তৈরির যেকোনো অপতৎপরতা রুখে দিতে যুবদল রাজপথে সক্রিয় রয়েছে। স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মো.আইয়ুব খান। ​অবস্থান কর্মসূচিতে বিরুলীয়া ইউনিয়ন যুবদলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

টাঙ্গাইল সদরে তিন সেতু নির্মাণে একনেকের অনুমোদন, দুর্ভোগ কমার আশায় চরাঞ্চলবাসী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ নভেম্বর ২০২৬
Trulli

বিরুলীয়ায় যুবদলের অবস্থান কর্মসূচি পালন