সর্বশেষ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ দুই নেতা।

​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান এমপি এবং কমিটির সদস্য সচিব ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
​

কর্মসংস্থানমুখী শিক্ষা ও বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়নে গুরুত্ব দিলেন রাষ্ট্রপতি

দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ও উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

​এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​উল্লেখ্য, দেশের শ্রম খাতের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী দিনে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ