সর্বশেষ

আশ্রয়প্রার্থী রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্য ছাড়ার পক্ষে গ্রামের ভোট

অনলাইন ডেস্ক

সাবেক একটি বিমানঘাঁটিতে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীকে রাখার সরকারি পরিকল্পনার বিরোধিতা করে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে প্রতীকী গণভোটে রায় দিয়েছেন ইংল্যান্ডের একটি ছোট গ্রামের বাসিন্দারা। তবে এই ভোটের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই।

শনিবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় বার্নহাম গ্রামে এ গণভোট অনুষ্ঠিত হয়। এর আগে গত সেপ্টেম্বরে পিডিংটন গ্রামেও একই ধরনের প্রতিবাদী ভোট হয়েছিল। সেখানে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীদের সাবেক সামরিক স্থাপনায় স্থানান্তরের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গণভোটে অংশ নেওয়ার যোগ্য ভোটার ছিলেন প্রায় ৪০০ থেকে ৫০০ জন। তাঁদের মধ্যে ২৫৭ জন যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ১৬টি। এ ছাড়া একটি ভোট বাতিল করা হয়।

২০৭০ সালে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান

ভোটের ফল ঘোষণার পর বার্নহাম বাসিন্দা সমিতির সভাপতি হেলেন বেক বলেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে বলে তাঁরা আশা করছেন না। তবে গ্রামের মানুষ যে প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করছেন, তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে গ্রামবাসীদের নীতিগত আপত্তি নেই। তবে একটি ছোট গ্রামের তুলনায় সেখানে কতসংখ্যক মানুষকে রাখা হবে, তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বার্নহামের কাছের সাবেক বিমানঘাঁটিতে ৯৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে রাখা হতে পারে। অথচ গ্রামটির মোট জনসংখ্যা মাত্র ৫৮৪ জন। ফলে স্থানীয় জনসংখ্যার তুলনায় আশ্রয়প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের পরিকল্পনা আইজেনকোটের, বিকল্প হিসেবে সংখ্যালঘু জোট

হেলেন বেকের মতে, এত বিপুলসংখ্যক মানুষকে একটি ছোট এলাকায় রাখার পরিকল্পনাই স্থানীয়দের প্রধান দুশ্চিন্তার কারণ। তাঁর আশঙ্কা, সেখানে অবস্থানরত আশ্রয়প্রার্থীদের সময় কাটানোর মতো পর্যাপ্ত কার্যক্রম এবং বাইরে যাওয়ার সুযোগ সীমিত হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের এই প্রতিবাদে মূলত একটি ছোট জনপদের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে আশ্রয়প্রার্থী রাখার বিষয়টি সামনে এসেছে। প্রতীকী গণভোটের মাধ্যমে তাঁরা সরকারের পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

আশ্রয়প্রার্থী রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্য ছাড়ার পক্ষে গ্রামের ভোট