সর্বশেষ

বাণিজ্য-জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-নেপাল

অনলাইন ডেস্ক

ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও নেপাল আজ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে করার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ প্রধান খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।

উভয় পক্ষই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপা দিতে এবং নিজ নিজ জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনতে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

কর্মসংস্থানমুখী শিক্ষা ও বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়নে গুরুত্ব দিলেন রাষ্ট্রপতি

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আশাবাদ পুনর্ব্যক্ত করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

বাণিজ্য-জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-নেপাল