সর্বশেষ

মাদক-অপরাধে ছাড় নয়, রাজিবপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

‎

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় অবৈধ বালু উত্তোলন: সমাধানের পথ ও করণীয়

‎সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদকের অবৈধ প্রবেশ ও বিস্তারের ঝুঁকি রয়েছে কুড়িগ্রামের চর রাজিবপুরে। এর সঙ্গে বিভিন্ন অপরাধ ও দুর্নীতির অভিযোগ নিয়েও রয়েছে আলোচনা। এসব অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। মাদক কারবারি, অপরাধী ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় চর রাজিবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে নভেম্বর মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহনূর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
‎
‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার সরকার এবং উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গোলাম সারোয়ার।
‎
‎এ ছাড়া থানার পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
‎সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান বলেন, রাজিবপুর উপজেলায় সব ধরনের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎অন্যদিকে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী বলেন, রাজিবপুর একটি সীমান্তবর্তী উপজেলা। ফলে এখানে মাদকের অবৈধ প্রবেশ ও চলাচলের ঝুঁকি রয়েছে। মাদক কারবারি, অপরাধী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
‎
‎সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা তুলে ধরা হয়। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক তৎপরতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর আলোচনা হয়।
‎
‎তবে সীমান্তবর্তী চর রাজিবপুরে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে শুধু সভায় কঠোর অবস্থানের ঘোষণা নয়, বাস্তবেও তার প্রতিফলন দেখতে চান স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, নিয়মিত অভিযান, কার্যকর নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন।

বিরুলীয়ায় যুবদলের অবস্থান কর্মসূচি পালন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ নভেম্বর ২০২৬
Trulli

মাদক-অপরাধে ছাড় নয়, রাজিবপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি