সর্বশেষ

ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

এম জাফরান হারুন

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২), তিনি গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। এ মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪), তিনি একই এলাকার বাসিন্দা।

২৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তাঁর ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। তবে পরবর্তী সময়ে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আদালতকে যথাযথভাবে অবহিত না করে আপসের আবেদন করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন ট্রাইব্যুনাল। আদালত তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে স্থানীয় চাপ ও বলপ্রয়োগের মাধ্যমে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আজকের আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই এমন মামলায় আপস করার সুযোগ নেই।

সিরাজগঞ্জ যমুনার চরের কাশবন বিক্রির অভিযোগে তদন্তের নির্দেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ নভেম্বর ২০২৬
Trulli

ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ