সর্বশেষ

রূপগঞ্জে শীর্ষ দুই মাদক ব‍্যবসায়ী বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ আটক / ৮ যুবদল নেতা আহত

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।১১ মার্চ বুধবার রাত ১২ টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের সরজু মিয়ার ছেলে আবু হানিফ(৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(২০)।

আশুলিয়ায় ডাকাত আস্তানায় যৌথ অভিযান:দুই নারীসহ ৬ জন আটক,বিপুল অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।

উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও মাদকদ্রব্য ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা টেবলেট ,এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এসময় মাদকবহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়,অভিযানের সময় মাদককারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে বেশ কিছু সংখ্যক মাদক কারবারিরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় ।

মাদককে না বলুন,সুস্থ সমাজ গড়ুন: সিরাজগঞ্জে মিরপুর যুবসমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া,
সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান আহত হয়।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে শীর্ষ দুই মাদক ব‍্যবসায়ী বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ আটক / ৮ যুবদল নেতা আহত